দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে মাদক, এয়ারগানের গুলি ও বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর একটি আভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ ১৩ হাজার ৭৫০ টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করে।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে গবাদিপশু, এয়ারগানের গুলি, শাড়ি, প্যান্ট পিস ও ভারতীয় মদ।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে সদর দপ্তরের নির্দেশনায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, ‘সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
এমএস/